দিনাজপুর
হিলিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতারণ


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া”র ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া খায়ের ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রী এজেড এম জাহিদ হোসেনের নির্দেশে হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার দুপুর ২ টায় ক্বাছামিয়া ইমদাদুল উলুম ক্বাওমী মাদ্ররাসায় মরহুমা বেগম খালেদা জিয়া ও পরিবারের নিহতদের স্মরণে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।
এত দোয়া করেন ক্বাছামিয়া ইমদাদুল উলুম ক্বাওমী মাদ্ররাসার সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। পরে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিসপুর পৌর বিএনপির সহ সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেল হোসেনসহ অনেকে।



