বাগেরহাট

ফকিরহাটে ৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও দেশীয় অস্ত্র

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা ও দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তাররা হলেন ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকার জাকির মোল্লার ছেলে ইমরান নয়ন মোল্লা (৩০) ও কামরান নিলয় মোল্লা (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ফকিরহাট থানাধীন নলদা-মৌভোগ ইউনিয়নের কামটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, একটি চাইনিজ কুড়াল ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ