শ্রীনগরে ১৪ ইউনিয়নের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষ্যে গত ১০ আগস্ট ২০২৬ প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবী বা আপত্তি গ্রহনের শেষ তারিখ ১৮ আগস্ট ২০২৬। প্রাপ্ত দাবী/আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬ ও সম্ভব্য ভোটকেন্দ্রের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট ২০২৬।
খসড়া তালিকা (সাব-সংক্ষেপ) সূত্রে জানা যায়, শ্রীনগর উপজেলায় মোট ইউনিয়ন ১৪টি। ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৯৩টি (এর মধ্যে অস্থায়ী ভোটকেন্দ্র ১টি)। ভোটকক্ষের সংখ্যা ৬০৬টি (অস্থায়ী ভোটকক্ষ ৬৫টি)। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৭৬৩ জন। এ তালিকায় পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ২৫৪ জন, মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৮ জন ও হিজড়া ভোটার ১ জন।
শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. সাঈদ আহমেদ জানান, নির্বাচন কমিশন সচিবায়ের ১৫ জুলাই ২০২৬ তারিখের এক পত্রের নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চুড়ান্ত তালিকা প্রকাশ হবে।



