ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও হাউওয়ের সার্ভিস লেনের পাশে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রে ৫ সদস্যকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ। এসময় ডাকাতদের কাছ থেকে ১টি চাপাতি, কাঠের বাটসহ ধারালো ছুরি, টর্চ লাইট, ইলেক্ট্রিক কচষ্টেপ ও পাটের রশি উদ্ধার করা হয়।
ডাকাত চক্রের সদস্য হলেন কেরানীগঞ্জ ইসপাহানী আগানগর গলির সুজন মোড়ল (২৫), দিঘীর পাড়ে মো. মাসুম (৩৭) মুন্সীগঞ্জের সিরাজদিখানের নাঈম ফকির (২০), একই জেলার শ্রীনগরের হাসান শেখ (১৯), শরীয়তপুরের ফারুক (২৮)।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাত পৌণে ১১টার দিকে শ্রীনগর থানার এএসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্রীনগরের বেজগাঁও এলাকায় পরিত্যক্ত পাম্প সংলগ্ন সার্ভিস লেনের পাশে ঝোপের আড়ালে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সংঘবদ্ধ চক্রটি। পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত চক্রের ৮/৯ পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানায়, ডাকাত চক্রটি এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে বিভিন্ন সময় যানবাহনে ডাকাতি করে আসছিল।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীদের মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



