নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে ভীমপুর ইউনিয়ন বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা,পরিচ্ছন্নতা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁর মহাদেবপুরে ১০ নং ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় খোদ্দনারায়ণপুর থেকে চৌমাসিয়া (নওহাটা মোড়) গোলচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভীমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান রিপনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মতিন মণ্ডল, ১০ নম্বর ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরান মালিক খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান রিপন,সহ-সভাপতি মোঃ হারুন-অর রশিদ, আলহাজ্ব মোজাম্মেল হক, মোঃ নূর ইসলাম,মোঃ রেজাউল করিম রাজা,সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ,দপ্তর সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।

আয়োজকরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তারা আরও বলেন,পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানো সম্ভব।

এই বিভাগের আরও সংবাদ