মুন্সিগঞ্জ

শ্রীনগরে রিদওয়ান দাখিলে জিপিএ-৫ পেয়েছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় হাফেজ আব্দুল্লাহ্ রিদওয়ান জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দাখিল মাদ্রাসা থেকে (দাখিল পরীক্ষা-২০২৬) পরীক্ষায় অংশগ্রহন করে এই সাফল্য অর্জন করেন। শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ্ রিদওয়ান উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবু জাফরের পুত্র।

হাফেজ আব্দুল্লাহ্ রিদওয়ানের এই সাফল্যে পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার সংশ্লিষ্ট শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চাওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেধাবী ছাত্র আব্দুল্লাহ্ রিদওয়ান ২০২১ সালে হিজব বিভাগে বাংলাদেশের মধ্যে মুন্সীগঞ্জ জেলার মোস্তফাগঞ্জ মাদ্রাসা বেফাক বোর্ডের আওতায় প্রথম হন। এছাড়া ২০২৩ সালে তাইসীর জামায়াতে ষষ্ঠ স্থান ও নাহুমির জামায়াতে বেফাক বোর্ড ২০২৫ সালে সপ্তম স্থান অধিকার করেন।

শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার মোট ৫টি দাখিল মাদ্রাসার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৩ জন। দাখিলে পাশের হার ৪৭.৯৭ শতাংশ। উপজেলায় দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ২টি।

এই বিভাগের আরও সংবাদ