মুন্সিগঞ্জ

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৫ রাউন্ড গুলি উদ্ধার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। র‌্যাব-১০ গত সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বাঘড়া বাঘড়া বাজারের পূর্ব দিকে নদীর পাড় সংলগ্ন অস্থায়ী গরুর হাটের পাশে একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের গুলি উদ্ধার করে।

র‌্যাব-১০’র সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস রিলিজে জানান, র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ৫ রাউন্ড শটগানের গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে যাচাইকালে উদ্ধারকৃত ৫ রাউন্ড গুলি ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনার সময় লুষ্ঠিত হয়েছিল বলে জানা যায়। উক্ত সংহিংস ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত লুন্ঠিত ৫ রাউন্ড শটগানের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ