বাগেরহাট

বাগেরহাটে চিতলমারীতে ভারতীয় মদসহ যুবক আটক

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে ভারতীয় তিন বোতল মদসহ অমিত মন্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার রত্নপুর গ্রামের রত্নপুর জামে মসজিদের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক অমিত মন্ডল বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গ্রামের অসীম মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এসআই মো. ইমন হাসান, এএসআই আনিস ও এনামুল অভিযান পরিচালনা করেন। এ সময় রত্নপুর জামে মসজিদের সামনে সড়কে অমিত মন্ডলকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ভারতীয় তিন বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক অমিত মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ