মুন্সিগঞ্জ

শ্রীনগরে এসএসসিতে মোট পাশের হার ৭৬ শতাংশ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি-২০২৬ পরীক্ষায় মোট পাশের ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪৮টি। মোট বিদ্যালয়ের সংখ্যা ২৪টি। এবার পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ২ হাজার ৬৫৯ জন। পাশ করে ২ হাজার ২১ জন। প্রথম হয়েছে উপজেলার পশ্চিম বালাশুর বিসমিল্লাহ্ উচ্চ বিদ্যালয়। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাশের হার ৯৩.৮৫ শতাংশ।

অপরদিকে উপজেলায় ৫টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ১৭৩ জন। পাশ করে ৮৩ জন। মোট পাশের হার ৪৭.৯৭। জিপিএ-৫ পেয়েছে ২টি। অন্যদিকে ভোকেশনাল পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ৬৫ জন। পাশ করে ৪৪ জন। মোট পাশের হার ৬৭ শতাংশ।

সোমবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালেহা আফরোজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকামূলক ফলাফল অনুসারে দ্বিতীয় অবস্থানে আছে উপজেলার বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়। তৃতীয় অবস্থানে রয়েছে মজিদপুর দয়হাটা কে. সি ইনষ্টিটিউশন। পাশের হার ৯১.৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২টি। চতুর্থ স্থানে রয়েছে রুসদী উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯১.৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১টি। এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯০.৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫টি।

অন্যাদিকে উপজেলার মধ্যে সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পাশের হার ৬৪.৭৭ শতাংশ।

এই বিভাগের আরও সংবাদ