রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় শিক্ষার্থীরা পেলো শিক্ষা উপকরন


সুমন,স্টাফ রিপোর্টারঃ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় ২৭৪ জন শিক্ষার্থীরা পেলো শিক্ষা উপকরন। রবিবার (০৯ আগষ্ট) সকাল ১১ টায় বিআইএফপিসিএল এর প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত অভিষেক কুমার এর সভাপতিত্বে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে বিআইএফপিসিএল এর কমিউনিটি ডেভেলপমেন্ট এর অংশ হিসাবে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়-এর ২৭৪ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণের মধ্যে স্কুল ব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, রুলার, জ্যামিতি বক্স, ছাতা ইত্যাদি বিতরন করা রয়েছে।
শিহ্মা উপকরন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী।
বক্তব্য তিনি বলেন, উপকূলীয় এলাকায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এসব প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়েছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (BIFPCL) পক্ষ থেকে স্থানীয় স্কুল ও শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসব উপকরণ পেয়ে শিক্ষার্থীরা একদিকে আনন্দিত হবে আবার পড়াশোনায় মনোযোগী হবে এ বলেও আশা করেন ওই কর্মকর্তা।
এসময়ে,বিআইএফপিসিএল প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, সহকারী পুলিশ সুপার
মোঃ রেফাতুল ইসলাম, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান মোসাঃ সুলতানা পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



