জাতীয়

প্রগতিশীল ও উন্নত সমাজ বির্নিমানে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্যঃ পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আইন-শৃঙ্খলা এবং মাদক নির্মুল একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল ভিত্তি।প্রগতিশীল ও উন্নত সমাজ বির্নিমানে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য।

‎আজ লক্ষীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

‎মন্ত্রী আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যত বড় প্রভাবশালী হোক মাদক কারবারী এবং আইন -শৃঙ্খলা অবনতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

‎তিনি কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনকে টহল জোরদার করতে বলেম। নিরাপদ লক্ষীপুর গড়তে  যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী

‎এসময় লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূইয়া, লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেজ এস এম মেহেদী হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার তারেক হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ