ময়মনসিংহ

নান্দাইলে ব্লাড গ্রুপ নির্ণয়, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়ের উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন সানডে’ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নান্দাইলের চন্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক নজরুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আরাফাত হৃদয়। তিনি বলেন, “সুস্থ থাকতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সবাই স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে বড় হব এবং একটি উন্নত জাতি গঠনে অংশীদার হব।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। কেউ ষড়যন্ত্র করলে ছাত্রদল তার যোগ্য জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ