মুন্সিগঞ্জ

শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসের শুভ উদ্বোধন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে “শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড” নামক একটি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়িতে যাত্রীবাহী বাস সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ হল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মো. জসিম মোল্লা।

এ সময় আরা উপস্থিত ছিলেন শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান মো. মোহন মোড়ল, এমডি মো. সিরাজুল ইসলাম সুজন, সহ-সভাপতি ফারুক আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পরিবহণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাস চালক ও শ্রমিক বৃন্দ।

শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসটি উদ্বোধনের মধ্যে দিয়ে ঢাকা-মাওয়া রুটে সহজতম যাতায়াতে এই অঞ্চলের সাধারণ মানুষ বেশী উপকৃত হবেন বলে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন। এখন থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেওয়েতে এই পরিবহণের মিনি বাসগুলো যাত্রী সেবায় নিয়মিত চলাচল করবে।

এই বিভাগের আরও সংবাদ