পোরশায় পুলিশবক্স উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান


ইসমাইল হোসেন পোরশা: নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড় হতে গোমস্তাপুর আড্ডা রোডে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স উদ্বোধন করা হয়।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৫টায় সারাইগাছি – আড্ডা রোডে বারিন্দা মোড়ে সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং এবং ফলক উন্মোচন করে পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন ৪৬ নওগাঁ ১ (পোরশা সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান। এ সময় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। পরে পুলিশ বক্স প্রাঙ্গণে তিনটি ফলজ ও মালটার গাছ রোপন করা হয়।
এই রোডে দীর্ঘদিন গাছ কেটে রোড ডাকাতি, মাদক ব্যবসায়ীরা মাদক সরবরাহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। পুলিশ সুপারের নির্দেশনায় স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে এ রাস্তায় রাতের অন্ধকারে নিরাপদে গাড়ি চলাচল করতে পারে। স্থানীয় জনগণ শান্তিতে ঘুমাতে পারে।
এই তৎপরতা আরো জোরদার করতে জনপ্রতিনিধি ও প্রশাসন এ পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নেয়। ফলে আজ এই পুলিশ বক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবু, আব্দুল গনি সহ নেতাকর্মী, শিক্ষক সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



