ময়মনসিংহ

নান্দাইলে ভাড়াটিয়া নারীকে মালিক কর্তৃক ধর্ষণের চেষ্টা : থানায় মামলা

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে ভাড়াটিয়া নারী এক সন্তানের জননী কে বাসার মালিক আজিজুল কর্তৃক জোপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, নান্দাইল চন্ডীপাশা ইউনিয়নের মিশ্রিপুর গ্রামের এক সন্তানের জননী তার পরিবার নিয়ে উপজেলার বারুইগ্রাম (কড়‌ইতলা) এলাকার মৃত তারা মিয়ার পুত্র আজিজুলের বাসায় ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

বুধবার (১৫ জুলাই) সকালে বাসার মালিক আজিজুল ভাড়াটিয়া মহিলাকে ডেকে তার রুমে নিয়ে গিয়ে রুমের দরজা আটকিয়ে দেয় এবং উক্ত মহিলার পড়নের পোষাক টেনেহিঁচড়ে জোরপূর্বক ধস্তা ধস্তি করে ধর্ষণের চেষ্টা করে।এ সময় আজিজুল ধর্ষণে ব্যর্থ হলে নির্যাতিতা মহিলা কে মারধোর শুরু করে। এমতাবস্থায় মহিলা চিৎকারে শুরু করে। এসময় মহিলার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে লম্পট আজিজুল দৌড়ে পালিয়ে যায়।

এদিকে নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ করায় আজিজুল থাকে থানা থেকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। অভিযোগ তুলে না নিলে মহিলাকে হত্যা সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। বর্তমানে আজিজুলের হুমকির মুখে নির্যাতিতা মহিলা তার স্বামী সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এলাকাবাসী জানান, লম্পট আজিজুল ইতিপূর্বেও এক জনৈকা মহিলাকে জুসের সাথে নেশা জাতীয় ঔষধ খাইয়ে নিজ বাসায় ধর্ষণ করার পরও কোন বিচার না হ‌ওয়ায় ধর্ষক আজিজুল এ ধরনের ঘটনা অহরহ করে যাচ্ছে।

এছাড়াও, আজিজুল মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্যের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তারা। অবিলম্বে ধর্ষক আজিজুল কে গ্ৰেফতার করে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীর জোর দাবি।

এই বিভাগের আরও সংবাদ