ময়মনসিংহ

নান্দাইলে ‘হৃদয়ে নান্দাইল’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এইচএম সাইফুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০ ঘটিকায় নান্দাইল উপজেলা হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো: আবু ইউসুফ সোহাগ এর সভাপতিত্বে এবং সাঈম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কালামে মাজিদ থেকে তেলওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম শামিম। পরে উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের বিগত বছরের মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ বিনির্মাণে তরুণদের এই সেবামূলক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ