মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুম্পা ঘোষ।

দণ্ডপ্রাপ্তরা হলেন আশিক মনি দাস (২২), পিতা- নীল রতন চন্দ্র দাস এবং রনি চন্দ্র মন্ডল (৩৪), পিতা- মানিক চন্দ্র মন্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে তাদের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ