খুলনা
শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ গড়তে রেড ক্রিসেন্টের নতুন উদ্যোগ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীর দৌলতপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ২১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
প্রকল্পের আওতায় কলেজে ডাস্টবিন স্থাপন, ডেঙ্গু ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, পুকুর ও ড্রেন পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত হাইজিন কিট বিতরণ করা হবে। কলেজের ৩০ জন যুব সদস্য এসব কার্যক্রম বাস্তবায়নে অংশ নেবেন। অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টের কর্মকর্তা এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



