নান্দাইলে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আল মামুন,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, জামায়াত ইসলামী নান্দাইল শাখার আমীর কাজী শামসছুদ্দীন, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন রেজা,মিশ্রিপুর রাহিমিয়া দাখিল মাদ্রাসার সুপার সালেহ উদ্দিন আকন্দ বাবুল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আব্দুল্লাহ আল মামুন,সাংবাদিক আর জে মিন্টু, মজিবুর রহমান ফয়সাল, শহীদ জুবায়েরের বাবা আজিজুল ইসলাম কুসুম, শহীদ হুমায়ূন কবীরের ছোট বোন মাইমুনা খাতুন,এনসিপি নেতা সুফি আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। এ সময় শহীদ পরিবারের প্রতিনিধিদের সাথে ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের সংসদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জরুরী বৈঠক করবেন বলে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত জানান। অনুষ্ঠানে জুলাই শহীদের প্রতিনিধি , রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





