ময়মনসিংহ

নান্দাইলে খেলতে গিয়ে পুকুরে পড়ে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩ নম্বর চর বেতাগৈর ইউনিয়নের চর লক্ষীদিয়া (বালুরচর) গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু স্থানীয় বাসিন্দা মো. শমশের আলীর সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় খেলতে গিয়ে দুই শিশু বাড়ির সংলগ্ন পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এই বিভাগের আরও সংবাদ