নওগাঁ

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছ সহ গ্রেফতার ২

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত শুক্রবার (১২ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা মোছা. পারুল বেগম (৪১), স্বামী- নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ১ কেজি শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একই রাতে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অনিল (৫০), পিতা- সমরা’র বসতবাড়ির সামনে থেকে ৪টি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা ৭ ফুট, অপরটির ৬ ফুট এবং বাকি দুইটির উচ্চতা যথাক্রমে ৪ ফুট ৪ ইঞ্চি ও ২ ফুট ৮ ইঞ্চি। গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫০ কেজি বলে জানিয়েছে পুলিশ।

পোরশা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নওগাঁ জেলায় চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ