ঢাকা
কোরবানীর বর্জ্য সংরক্ষণ করার জন্য ধামরাই পৌর এলাকায় পলিব্যাগ বিতরণ


রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার- ক্লিন ধামরাই, গ্রীন ধামরাই”“পরিবেশ দূষণ রোধ করুন, নিজ দায়িত্বে কোরবানির বর্জ্য সংরক্ষণ করুন” — এই স্লোগানকে সামনে রেখে ধামরাই পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে পলিব্যাগ বিতরণ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এ সময় তিনি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ধামরাই গড়ে তুলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।



