কুষ্টিয়ায় পথশিশুদের নিয়ে মেহেদী উৎসব ও আনন্দভোজ


কুষ্টিয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও ছিন্নমূল পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী “মেহেদী উৎসব ও আনন্দভোজ”।
বুধবার (২৭ মে) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন প্লাটফর্মে প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অংশ নেয় সুবিধাবঞ্চিত পথশিশুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম পলাশ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামিউল হাসান সাইফ। সার্বিক কাজে সহযোগিতা করেন, আসিফ আলম সুজন, মনিরুল ইসলাম, সজীব ইসলাম, ইমাম মাশরাফি, রাফিউল ইসলাম, আহম্মেদ মুন্নাসহ অনেকে।
বিশেষ অতিথি ছিলেন, ছরোয়ার, একটু পাশে দাঁড়াই উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল ইসলাম, সদস্য নাসিম আলম সুজন ও তৌহিদ হোসেন প্রমূখ।
সমাজের জন্য ভালো কাজ, শিশুর জন্য সাহায্য- ইসলামী মূল্যবোধে গড়ে উঠুক নতুন প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, অসহায় ও ছিন্নমূল পথশিশুদের হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয় এবং তাদের জন্য আয়োজন করা হয় আনন্দভোজের। পরে শিশুদের মাঝে পরিবেশন করা হয় খাবার।
আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে এসব শিশুরাও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে।
অতিথিরা এমন মানবিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, অ’সহায় ও ছি’ন্নমূল পথশিশুদের নিয়ে “মেহেদী উৎসব ও আনন্দভোজ” নিঃসন্দেহে মানবিকতা, ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি করে নেওয়া। কিন্তু সমাজে এমন অনেক শিশু রয়েছে, যারা পরিবার, ভালোবাসা কিংবা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত। সেই শিশুদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে, তাদের মনে ঈদের আনন্দ পৌঁছে দিতে সংগঠনটি যে উদ্যোগ গ্রহন করেছে এটি প্রশসংসনীয়। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা নিজেদের সামর্থ্য ও মানবিক চিন্তা থেকে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তবে আমাদের প্রত্যেকের উচিত সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো। কারণ তারাও এ সমাজেরই অংশ, তারাও সুন্দর জীবন ও স্বপ্ন দেখার অধিকার রাখে। তিনি উল্লেখ্য করে বলেন, আপনারা দেখেছেন কুষ্টিয়ায় “একটু পাশে দাঁড়াই” সামাজিক সংগঠন রয়েছে। সেই সংগঠনের মাধ্যমে আমরাও চেষ্টা করি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে।



