ঘোড়াঘাটে মাদক বিরোধী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন


ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের যারা শহরে থেকে পড়াশোনা অথবা কর্মজীবী হিসেবে ব্যস্ত থাকেন। সব সময় গ্রামে আসতে পারেন না, ঈদ উপলক্ষে গ্রামে আসার চেষ্টা করেন, তাদের নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও গোপালপুর প্রিমিয়ার লীগ (জিপিএল) নামে ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শিশু কিশোর ও যুবকদের মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং বরাবরের মতো নতুন প্রজন্মের জন্য খেলা ধুলা সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করার লক্ষে ২০১১ সাল থেকে চৌধুরী গোপালপুর গ্রামের কিছু উদ্যমী যুবকের উদ্যোগে ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ আহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ টুণামেন্টের আয়োজন করা হয়।
আজ বুধবার”গোপালপুর প্রিমিয়ার লিগ”( জিপিএল) ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ আহমেদ চৌধুরী।
এ টুর্নামেন্টে ঈদের ছুটিতে আসা যুবক ও ব্যক্তিদের নিয়ে কয়েকটি দল অংশ নেয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মালেক ও প্রভাষক মোঃ; সজীব , মিলনসহ অনেকের তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হবে।
টুর্নামেন্টের সর্ম্পকে কাজী জুলফিকার আহমেদ চৌধুরী বলেন, “গত ১৫ বছর ধরে আমরা নিয়মিতভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছি। শুধু খেলাধুলা নয়, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিশু-কিশোর ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। তরুণদের মাঝে শৃঙ্খলা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”



