Uncategorized

শ্রীনগরে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার আটপাড়ায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। রবিবার ভোর পৌণে ৫টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় হিমাগারের পাশে খাল পাড়ে অবস্থিত দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

জানা গেছে, ওই এলাকার আব্দুর রহিম, আব্দুর রশিদ, আলী আকবর, মো. বাবুল, আলাউদ্দিন শেখ, মো. আবুল, মো. বাচ্চু, মো. মিন্টু ও মো. রিপন মাঝির ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এর মধ্যে আলী আকবরের মালিকানা ১টি সিএনজিসহ দোকানঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানান, আটপাড়া কোল্ড স্টোরেজের পাশে সড়ক সংলগ্ন খালের ওপর নির্মিত দোকানে আগুন লাগে। মূহুর্তেম মধ্যে আগুনের লেলিহান শিখা দাউদাউ করে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়নন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের ঘটনায় টিন ও কাঠের তৈরি দোকানসহ বিভিন্ন মালামাল এবং আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলে আশ পাশের অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ