যশোরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় ৭ বছর বয়সী শিশু ১ম শ্রেণির ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল গাজী(৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।
এর আগে সোমবার বিকালে ভুক্তভোগী শিশুটির পিতা ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি এজাহার দায়ের করন।পরে একইদিন সন্ধায় উপজেলার গাতীপাড়া(গুচ্ছ গ্রাম) থেকে তাকে আটক করা হয়।
এজাহারসুত্রে জানাগেছে,ভুক্তভোগী শিশুটি নাভারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। আসামী বাবুল গাজী তাদের প্রতিবেশী হওয়ায় শিশুটি তার বাড়িতে আসাযাওয়া করতো ও আসামীকে মামা বলে ডাকতো।সোমবার দুপুর ২ টার সময় আসামী ভুক্তভোগী শিশুটিকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে নিজের বসত ঘরের শয়ন কক্ষে ডেকে নিয়ে যায়। খাটের উপর শুয়ে আসামী ও শিশুটি কার্টুন দেখার একপর্যায়ে আসামী বাবুল সরদার শিশুটির পরিহিত প্যান্ট খুল জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে শিশুটির ডাক-চিৎকার দিলে শিশুটির বান্ধবী মারিয়া আক্তার ঘরের দরজা খুলে উক্ত অবস্থায় দেখেতে পেয়ে সে ও চিৎকার করলে শিশুর পিতা সহ কয়েকজন এগিয়ে এলে সুযোগ বুঝে আসামী বাবুল সরদার পালিয়ে যায়।
শার্শায় থানার অফিসার্স ইনচার্জ ওসি মারুফ হোসেন জানান,আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



