Uncategorized

শ্রীনগরে নব যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিয়ম সভা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ইউএনও’র সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ মার্চ ২০২৬ তারিখে ইউএনও হিসেবে হাছিবুর রহমান শ্রীনগর উপজেলায় যোগদান করেন।

মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত শ্রীনগর উপজেলা প্রতিনিধি গণ।

এই বিভাগের আরও সংবাদ