Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের জন্য গৃহবধূহত্যার অভিযুক্ত দেবর’কে হবিগঞ্জ থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধূহত্যা মামলায় অভিযুক্ত দেবর ‘কামাল মিয়া’ হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৬ মার্চ আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মামলা নং-২, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা মামলার ২নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি- মোঃ কামাল মিয়া (২৫), পিতা- আব্দুল করিম, খান্দুরা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ