মানিকগঞ্জ

মানিকগঞ্জে ড্যাবের আয়োজনে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখা।

১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব মানিকগঞ্জের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল।

সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন, ড্যাবের সাংগঠনিক সম্পাদক ডা খায়রুল হাসান , ডা. আরিফুর রহমান, ডা. শাহরিয়ার মাহমুদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম তৌহিদুজ্জামান, ডা জিয়াউল হক ।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বলেন, “জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী বলেন, “এই বিজয় দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয়। আমরা আশা করি, নতুন সরকারের এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির কান্ডারি আফরোজা খানম রিতার হাত ধরে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার ও সেবার মান আরও উন্নত হবে।”

এ সময় বিভিন্ন সরকারি – বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ