মানিকগঞ্জ

মানিকগঞ্জ-২ আসনে ধানের শীর্ষের প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী

মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ।

তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন, যিনি দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন, তিনি পেয়েছেন ৭৮ হাজার ৭৯০ ভোট। সকল কেন্দ্রের ফলাফল যোগ করে প্রাপ্ত বেসরকারি হিসাবে দেখা যায়।

উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষা থাকলেও স্থানীয়ভাবে তার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই বিভাগের আরও সংবাদ