পলাশবাড়ী সরকারি কলেজে প্রফেসর হামিদ কলিম অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী সরকারি কলেজে প্রফেসর হামিদ কলিম অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ( ১০ আগস্ট) পলাশবাড়ী সরকারি কলেজে শিক্ষক পরিষদের আয়োজনে কলেজের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অবসরজনিত প্রফেসর হামিদ কলিমকে স্কাউটের ছাত্র ছাত্রী পক্ষ থেকে ফুল এবং কলেজ ছাত্রদলের নেতা-কর্মী ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের প্রফেসর মোহন রায়ের সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় কলেজের শিক্ষার্থী বক্তব্য রাখেন উম্মে হাবিবা নুপুর, জুয়েল হাসান,হাসনুজ্জামান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন প্রভাষক দর্শন হুমায়ুন কবির, ইংরেজি বিভাগের প্রভাষক পিপুল মিয়াসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান প্রমুখ।
এ সময় আলোচকগণ কলেজের বিদায়ী প্রফেসরের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও বিদায়ী প্রফেসর নিজের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপহার প্রদান ও ফুলদিয়ে সাজানো গাড়ীতে করে শিক্ষক ও শিক্ষার্থীগণ তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন।



