মানিকগঞ্জ টেলিভিশন সাংবাদিকদের সংগঠন (টিআরইউ) এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে ১০ টার দিকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ডেবোনেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। টিআরইউ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষ করে ডেবোনেয়ার গ্রুপের মতো একটি শিল্প প্রতিষ্ঠান এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সমাজের বিত্তবানদের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।
টিআরইউ এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআরইউ এর সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন।
এ সময় সভাপতি বিএম খোরশেদ বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই প্রয়াস। ডেবোনেয়ার গ্রুপের সহযোগিতা ছাড়া এ আয়োজন সম্ভব হতো না। ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা করি।
সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন বলেন, সাংবাদিকদের সংগঠন হিসেবে শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের দায়বদ্ধতা থেকে মানবিক কাজেও টিআরইউ সবসময় পাশে থাকতে চায়। এ ক্ষেত্রে ডেবোনেয়ার গ্রুপ যে সহযোগিতার হাত বাড়িয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, মনিরুল ইসলাম মিহির, আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু,
যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, কার্যকরী পরিষদের সদস্য শহীদুল ইসলাম, আকরাম হোসেন, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, এছাড়াও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী সহ সংগঠনের সকল সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৪ শত কম্বল বিতরণ করা হয়।



