মানিকগঞ্জ টিআরইউ এর সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত বিনিময় সভা


মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর সঙ্গে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং দুপুর ১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম উভয়ই সাংবাদিকদের সঙ্গে জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, তথ্য আদান-প্রদান এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণের কাছে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দেওয়া সম্ভব।
মতবিনিময় সভায় টিআরইউ’র সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্য উপস্থিত ছিলেন।



