মানিকগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, জেলায় বিতরণ হবে ২০ হাজার কম্বল


মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: তীব্র শীতের কষ্ট লাঘবে মানিকগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে ২০ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে ডেবনেয়ার গ্রুপ।
৬ জানুয়ারি (মঙ্গলবার ) সকাল ১১টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুন্ডা এলাকার খান বাড়িতে প্রথম দিনে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
এ সময় ডেবনেয়ার গ্রুপ চেয়ারম্যান আইয়ুব খানের পক্ষে তার ছোট ভাই মোহাম্মদ আকিবুল খান বলেন, শীত মৌসুমে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, যা ডেবনেয়ার গ্রুপ নিয়মিতভাবে পালন করে আসছে।
তিনি আরও জানান , এই কর্মসূচির মাধ্যমে শুধু খান বাড়ি ও আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেই নয়, সারা মানিকগঞ্জ জেলা জুড়ে মোট ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।
এ সময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই তীব্র শীতে কম্বল তাদের জন্য বড় সহায়তা। এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে।



