জেসিআই বাংলাদেশের নতুন জাতীয় প্রেসিডেন্ট আরেফিন রাফি


জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) বাংলাদেশের নতুন জাতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে আরেফিন রাফি আহমেদ।
সম্প্রতি রাজধানীর এক তারকা হোটেলে জেসিআই বাংলাদেশ জাতীয় নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বি আলতামিশ নাবিলকে হারিয়ে আগামী এক বছরের জন্য সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ রাফি।
বিজয় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আরেফিন রাফি আহমেদ বলেন, “এই বিজয় শুধু আমার নয়। এটি জেসিআই বাংলাদেশের প্রতিটি সদস্য, প্রতিটি লোকাল অর্গানাইজেশন, এবং যারা আমাকে বিশ্বাস করেছেন—তাদের সম্মিলিত সাফল্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল, আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আমি বিশ্বাস করি, ২০২৬ সালে আমরা একসঙ্গে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”
এর আগে দিনব্যাপী ভোট গ্রহণ পর্বে দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধি এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বাররা অংশ নেন।
সংগঠনটির সাধারণ সদস্যরা বলছেন, তৃণমূল পর্যায়ে রাফির দীর্ঘদিনের নেতৃত্ব, সদস্যদের প্রতি আন্তরিকতার সাথে কাজ করার মানসিকতা, এবং লোকাল অর্গানাইজেশনগুলোর সঙ্গে দৃঢ় সম্পর্কই তাঁকে নির্বাচনে ব্যাপক সমর্থন এনে দেয়। ভোটারদের উপস্থিতি, উৎসাহ এবং সমর্থন এবারের নির্বাচনে একটি শক্তিশালী গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটিয়েছে।



