মুন্সিগঞ্জ

যথাযোগ্য মর্যাদায় মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:১১ ডিসেম্বর, ১৯৭১সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। এ দিন ভোরে শহরের সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প ছেড়ে ধলেশ্বরী নদী হয়ে পালিয়ে যায় পাক সেনারা। পূর্ব আকাশে উঠে রক্তিম সূর্য। সকাল হতেই লাল-সবুজের পতাকা নিয়ে জের বিজয় উল্লাস ছড়িয়ে জেলার চারোদিকে। মুক্ত হয় মুন্সীগঞ্জ।

এ উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় বীর শহীদদের স্মরনে জেলা হানাদার মুক্ত দিবস পালন করছে জেলা বাসী। সকাল ৯টায় জেলার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন করেন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে সকাল ১০টায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশগ্রহণ করে।

এস সময় বক্তারা বলেন, ১১ডিসেম্বর মুন্সীগঞ্জবাসীর বীরত্বগাথার গৌরবময় দিবস। সুন্দর বাংলাদেশ গঠনে সকলের অংশগ্রহন ও সকলকে মিলে কাজ করার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ