মুন্সিগঞ্জ

শ্রীনগরে জাতীয় দর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড বিষয়ক মহড়া

আরিফুল ইসলাম শ্যামল: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের বাস্তাবায়নে এদিন উপজেলা পরিষদ চত্ত্বর বনবিথীতে অনুষ্ঠিত মহড়ার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জসিম উদ্দিন, প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, পিআইও অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শিশু একাডেমিক কর্মকর্তা শামীম হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, ফায়ার ফইিটার বৃন্দ ও এলাকার প্রায় দেড়শতাধিক নারী পুরুষ। অগ্নিকান্ড মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ