মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের রামপালে অবৈধ বালু উওোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের রামপালে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সদর উপজেলার রামপাল ইউনিয়নের আমতলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে দুইটি স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ড্রেজার পাইপ অপসারণ করা হয় এবং তা জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ