মুন্সিগঞ্জ

শ্রীনগরে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খন্দকার বাড়ির মাজারের পশ্চিম দিকে একটি পুকুর থেকে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। নিহতে নাম জমিলা বেগম (৯০)। সে একই উপজেলার পার্শ্ববর্তী পাটাভোগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেজগাঁও গ্রামের মরহুম হোসেন বেপারীর স্ত্রী।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে ষোলঘর এলাকায় ওই পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে। পরে রাতে লাশের পরিচয় শনাক্ত করে নিহতে পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে মানসিক ভারসাম্যহীন জমিলা খাতুন বাসা থেকে এক বেরিয়ে পড়েন। পরিচিত সকল স্থানে খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ষোলঘরে লাশ উদ্ধারের খবর শুনে পরিবারের লোকজন এসে জমিলা খাতুনের লাশ শনাক্ত করে।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়। ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ