ময়মনসিংহ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব: ঈশ্বরগঞ্জ শাখার প্রস্তুতি কমিটি ঘোষণা

​মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ​বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

​উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজম্মেল হোসেন নয়ন এবং পৌর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

​কমিটিতে আজিজুল হাই সোহাগকে আহবায়ক এবং শহিদুল ইসলাম শহিদকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন: আ. রাশিদ, মোজাম্মেল হোসেন নয়ন, এ এস এম সারোয়ার জাহান, আমিনুল ইসলাম মিন্টু, শাহিন ফরিদ, আল আমিন, আশিক উজ্জল, দেলোয়ার হোসেন ফয়সাল, নাজমুল হুদা গোলাপ, আরমান শরিফ, জিয়াউর রহমান, জহিরুল ইসলাম সুমন, মোখলেছুর রহমান, ইব্রাহিম খলিল মারুফ, খলিলুর রহমান, আবু সাঈদ, সোহাগ সওদাগর, আবু সাঈদ সৈকত, ওবায়দুল্লাহ লিটন, তরিকুল ইসলাম মানিক ও আরিফুল ইসলাম সাজিদ। ​প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল এবং জেলা-উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দও এই কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন।

​উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ