ঈশ্বরগঞ্জে জাকের পার্টির জনসভায় ও র্যালী অনুষ্ঠিত


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে অনুষ্ঠিত জাকের পার্টির জনসভায় ও র্যালী অনুষ্ঠিত হয়।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ওই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় জাকের পার্টি, সহযোগী সংগঠনসমূহ, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টসহ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভায় জাকের পার্টি নেতৃবৃন্দ বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কমুক্ত, গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই পেশী শক্তি ও কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করতে হবে।
যদি তা করা যায়, তাহলে সৎ, যোগ্য, স্বচ্ছ ও শুভ চিন্তা চেতনার অধিকারী এবং জনগনের প্রতি দায়বদ্ধতার মানসিকতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে পাল্টে যাবে জনবিবর্জিত গতানুগতিক নির্বাচনী সংস্কৃতি।
সত্যিকারের যোগ্যদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা হবে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।
বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র ফ্রন্ট ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. রহমতুল্লাহ এর সঞ্চালনয় মাইজবাগ ইউনিয়ন জাকের পার্টি সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা উত্তর সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি এখলাস উদ্দিন, জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি মো. আব্দুল হোসেন প্রমুখ।





