ময়মনসিংহ

ক্রীড়াসামগ্রী উপহার দিলেন সাবেক সাংসদ শাহীন, অনুপ্রাণিত খেলোয়াড়রা

​ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের ক্রীড়াঙ্গনকে উৎসাহিত করতে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ ক্রীড়া উন্নয়ন সংঘের আমন্ত্রণে মাঠে সৌজন্য পরিদর্শনে আসেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আলহাজ শাহ নুরুল কবির শাহীন মহোদয়।

​মোমবার (২০ অক্টোবর) তিনি ঈশ্বরগঞ্জ কলেজ মাঠে এসে তরুণ খেলোয়াড় ও মাঠের সংগঠকদের সাথে কিছুক্ষণ সময় কাটান। তিনি শুধু একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বই নন, একজন অন্তঃপ্রাণ ক্রীড়াপ্রেমি মানুষ হিসেবেও সুপরিচিত। বিসিবির সাবেক পরিচালক হিসেবে দেশের খেলাধুলার উন্নয়নে দীর্ঘ সময় ধরে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

​মাঠে এসে শাহীন মহোদয় খেলোয়াড়দের সাথে খেলাধুলা বিষয়ক বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি আন্তরিকভাবে ঈশ্বরগঞ্জের ক্রিকেটের অগ্রযাত্রা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন এবং তরুণদের উৎসাহিত করেন।

খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে তিনি ব্যক্তিগত পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ ক্রীড়া উন্নয়ন সংঘকে একটি ব্যাট ও কিছু বল উপহার স্বরূপ প্রদান করেন। এই উপহারকে সংঘের পক্ষ থেকে ‘অনুপ্রেরণার প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সৌজন্য পরিদর্শন শেষে ঈশ্বরগঞ্জ কলেজ মাঠ ক্রীড়া উন্নয়ন সংঘের পক্ষ থেকে আলহাজ শাহ নুরুল কবির শাহীন মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। সংঘের কর্মকর্তারা তাঁর মূল্যবান সময় ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

​সংঘের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ভবিষ্যতেও তিনি ঈশ্বরগঞ্জের খেলাধুলার উন্নয়নে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শাহীন মহোদয়ের এমন উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।

এই বিভাগের আরও সংবাদ