ময়মনসিংহ

নান্দাইলে মাদকের বিরুদ্ধে গণ-সচেতনতা সৃষ্টি ও মাদকবন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নাগরিক সমাজের আয়োজনে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার উদ্দোগে উপজেলার জামতলা বাজারে বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে দিলালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল শাখার সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, বিএনপি নেতা ফোরকান উদ্দীন, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, আতাউর রহমান বাচ্চু, সমাজ সেবক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, সমাজ সেবক এনামুল হক, মারুফ হাসান, শাহজাহান খান, আল আমিন, মোহাম্মদ আলী,হুমায়রন কবীর, খালেকুজ্জামান সহ প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক, শিক ও এলাকাবাসীর সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ