ময়মনসিংহ

গ্রামীণ সড়কে ডাম্প ট্রাকের দাপট, বারবার ভাঙছে রাস্তা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া-জাটিয়া-সুটিয়া সড়ক এখন ভয়াবহ নাজুক অবস্থায়। প্রতিদিন ভেজা বালু ও সিমেন্টবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে রাস্তা মেরামতের পর বেশি দিন টিকছে না। অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ফাটল ধরছে, দেবে যাচ্ছে অংশবিশেষ, উঠে যাচ্ছে কার্পেট।

স্থানীয়রা জানান, এসব ডাম্প ট্রাক অতিরিক্ত বালি বহন করে সরু রাস্তায় যাতায়াত করছে। ফলে রাস্তার উপর অতিরিক্ত চাপ পড়ছে, তৈরি হচ্ছে বড় বড় ফাটল ও গর্ত। সরু রাস্তা হওয়ায় ছোট গাড়িগুলোও ডাম্প ট্রাকের সঙ্গে ক্রসিং করতে পারছে না, এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

এই বিভাগের আরও সংবাদ

প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ও রাস্তা ভাঙনের কারণে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বলেন, “রাস্তা মেরামত করতে না করতেই আবার ভেঙে যায়, সরকারের কোটি টাকার কাজ কয়েক মাসেই নষ্ট হয়ে যায়।”

এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাম্প ট্রাকগুলো অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। তারা দ্রুত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও টেকসই মেরামতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ