কবি আবদুল হান্নান ইউজেটিক্স পেলেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫


এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধি: BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত গ্রীণ প্যাসিফিক ( ৭ম তলায়), ফজর আলী ট্রেড সেন্টার ২নং রেলগেইট,নারায়ণগঞ্জ,গত ৩রা অক্টোবর রোজ শুক্রবার এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি সোহেলী আক্তারের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।
অসংখ্য জ্ঞানীগুণিদের পদচারণায় আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে গ্রীন প্যাসিফিক প্রাঙ্গন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’-২০২৫ পেয়েছেন নান্দাইলের কৃতি সন্তান শিক্ষক, কবি,কথাসাহিত্যিক,সংগঠক ও গীতিকার আবদুল হান্নান ইউজেটিক্স।তিনি নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের (মোড়ল বাড়ির) বাসিন্দা।
অনুষ্ঠানমঞ্চে তার হাতে সার্টিফিকেট ও অ্যাওয়ার্ড তুলে দেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগণ্জ-০৫, বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহিদুল হারুন,সাবেক অতিরিক্ত সচিব,অর্থমন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়-ঢাকা,প্রফেসর মোঃ আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা জসীম তোতা, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম,কবি, লেখক ও সংগঠক জিতেন্দ্র লাল বড়ুয়া, নাট্যশিল্পী ফজলুল হক পলাশ এবং অপরাধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর পূর্বেও তিনি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র কলকাতা- ভারত থেকে বিশ্বসাহিত্য সম্মাননা,বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড,কাব্যকথা সাহিত্য পরিষদ কর্তৃক জাতীয় সাহিত্য পদক,নান্দাইল যুগান্তর স্বজন সমাবেশ কর্তৃক সম্মাননা,নান্দাইল উপজেলা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা,বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদ কর্তৃক সম্মাননা, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার, কবি জসীম উদ্দীন কবিতা পুরস্কার এবং সিলেট সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।কবি আবদুল হান্নান ইউজেটিক্স বর্তমানে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে’র সিনিয়র শিক্ষক (গণিত) পদে কর্মরত। জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২২ এবং ২০২৪ খ্রিঃ তিনি বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হন।
এছাড়াও তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। দীর্ঘদিন তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকায় সাংবাদিক হিসেবে নিযুক্ত ছিলেন। তার রচিত কবিতা,ছড়া,গল্প,প্রবন্ধ,গান বিভিন্ন স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। এখনও তিনি নিয়মিত সাহিত্যচর্চায় নিমগ্ন রয়েছেন।





