ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ফের কমিউনিটি ক্লিনিকে চুরি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮ বাড়ি ইউনিয়নের রায়পুর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটছে। রাতের আঁধারে অজ্ঞাত চোরের দল ক্লিনিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চুরি করে নিয়ে যায় গুরুত্বপূর্ণ মালামাল। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল একটি ল্যাপটপ, মূল্যবান ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিয়মমাফিক কর্মস্থলে এসে কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) ফয়েজুল ইসলাম ফয়েজ এই করুণ চিত্রের দেখতে পান। জানালার ভাঙা গ্রিল, এলোমেলো জিনিসপত্র আর শূন্য ওষুধের আলমারি যেন নির্বাকভাবে বলে যাচ্ছিলো গতরাতের নৃশংসতার গল্প।

এই বিভাগের আরও সংবাদ

একটি গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গড়ে ওঠা এই ক্লিনিক আজ প্রশ্নের মুখে— এখন কি কমিউনিটি ক্লিনিকও নিরাপদ নয়?

যেখানে প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ চিকিৎসার আশায় আসে, সেখানে এমন একটি ন্যাক্কারজনক ঘটনা শুধু পেশাগত দায়িত্বকেই নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা ভাবতেই পারছি না, স্বাস্থ্যসেবার মতো একটি পবিত্র জায়গাকেও আজ দুষ্কৃতিকারীরা রেহাই দিচ্ছে না। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন বলেন, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। এর আগেও এই কমিউনিটি ক্লিনিকটিতে চুরির ঘটনা ঘটেছিল।

তিনি আরও বলেন, কোনও ক্লিনিকেই নিরাপত্তার জন্য পাহারাদারের কোনো ব্যবস্থা নেই। সবগুলো ক্লিনিকই অরক্ষিত পড়ে থাকে। ক্লিনিকে নৈশপ্রহরীর ব্যবস্থা না করা গেলে চুরি ঠেকানো যাবে না। নিয়মিত চুরির ঘটনা ঘটতে থাকলে এতে প্রান্তিক মানুষের ভরসা কমিউনিটি ক্লিনিকের সেবা প্রদান চরমভাবে ব্যাহত হবে।

এই বিভাগের আরও সংবাদ