ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে রাজিবপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বুধবার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় , শাহগঞ্জ সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় , রাজিবপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভুমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, যুবদল নেতা সাইফুল, শফিক, সোহেল , আশিক, বাদশা, পৌর মৎস্য দলের সাবেক সাধারণ সম্পাদ লুৎফুল কবির লিন্টু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনি. যুগ্ম আহবায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও রাজিবপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





