যশোর

শার্শায় ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারী আটক

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শায় ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যে ইমরান হোসেন(২৮) ও কামারুজ্জামান(২৮) নামে দুজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ভ্যান ও একটি চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানা পুলিশ।

এর আগে এদিন দুপুর ২ টার দিকে তাদেকে আটক করা হয়।

আটক ইমরান উপজেলার লাউতাড়া গ্রামের আজিবার রহমানের পালিত ছেলে ও কামারুজ্জামান পান্তাপাড়া গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে।

পুলিশ জানায়,শার্শা উপজেলার নারকেলবাড়ীয় গ্রামের ইয়াসিন আলীর ছেলে আক্তারুল ইসলাম(১৯)পেশায় একজন ভ্যান চালক।প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ভ্যান চালাতে বের হলে তার ভ্যানের যাত্রী হিসেবে উঠে ছিনতাইকারী ইমরান ও কামরুজ্জামান।

পরে তাকে উপজেলার পানবুড়ী টু ধলদাগামী রোডে নিয়ে এসে বড়বাড়ীয়া গ্রামের মিজানের ইটভাটার সামনে চালক আক্তারুলকে ছুরিকাঘাত করে আহত করে ভ্যানটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে স্থানীয় জনগনের সহয়তায় বড়বাড়িয়া এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে ভ্যানসহ আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলিম জানান,আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের আরও সংবাদ