ময়মনসিংহ

দুপুরেই বিদ্যালয়ে ঝুলছে তালা, শিক্ষাবঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঘড়ির কাঁটায় দুপুর ৩ টা। ছুটির ঘন্টা তখনো বাজেনি। ততক্ষণে স্কুল ছেড়েছে শিক্ষার্থীরা, বাড়ির পথ ধরেছে শিক্ষকরা। চলছিলো পানির পাম্প। সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে হবে। কিন্তু সরকারি এ নিয়মের তোয়াক্কা করেন না ঈশ্বরগঞ্জ উপজেলার ১১২ নং বনাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের অভিযোগ, তারা নিজের খেয়ালখুশিমতো বিদ্যালয় ছুটি দেন।

সাংবাদিকদের উপস্থিতি টেরপেয়ে তড়িঘড়ি করে বনাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অফিস কক্ষে ঠুকেন। স্কুল ছুটির বিষয়ে ভুল হয়েছে বলে শিকার করেন।

এই বিভাগের আরও সংবাদ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ এ দুটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ‘ সবগুলো শ্রেণিকক্ষে তালা ঝুলছে। বারান্দায় শুয়ে বিশ্রাম নিচ্ছে ৩টি ক্লান্ত কুকুর।`

বেলা ৩টা ৩০ এ স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহারকে দুপুরের আগেই বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিকাল ৪ টার আগে স্কুল ছুটি দেয়ার নিয়ম নেই।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের নিজের ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন। সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা করেন না। ইচ্ছেমতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। বিদ্যালয়ের অবস্থান নিভৃত পল্লিতে হওয়ায় কর্তৃপক্ষও তেমন নজরদারি করে না। নিয়মিত ক্লাস না হলে শিক্ষার্থীরা শিক্ষায় পিছিয়ে পড়বে, যার বোঝা বইতে হবে পরিবার ও সমাজকে।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক যুবক বলেন, ‘প্রধান শিক্ষক যেটা করে, স্কুলে সেটাই হয়। উনি কোনো দিন বেলা ১টা, কোনো দিন ২টা কোনো দিন ৩টার সময় বিদ্যালয় ছুটি দেন। ঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না। স্কুলটার যাচ্ছেতাই অবস্থা।

বনাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জিন্নাত মহর বলেন, “বিষয় টা আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি বাকিদের বার বার মানা করেছি এখন ছুটি দেয়া যাবে না। কে শুনে কার কথা।”

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, ‘কোনোভাবেই ৪টার আগে স্কুল ছুটি দেওয়ার সুযোগ নেই। কেন তারা দুপুরের আগেই বিদ্যালয় বন্ধ করলেন, তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও সংবাদ