Uncategorized

এ এফ মজিবুর রহমান স্বর্ণপদক পেলেন রাবির ১৬ শিক্ষার্থী

রাবি প্রতিনিধিঃ এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ শিক্ষার্থী। অ্যাকাডেমিক বিশেষ কৃতিত্বের জন্য এ সম্মাননা পান তারা।

সম্মাননা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এই সম্মাননা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যারিয়ারে আরও অনুপ্রাণিত করবে। তাদের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ ও ফলিত গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক আসাবুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিমা আখতার এবং এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম। স্বাগত বক্তব্য দেন ফলিত গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোছা. শামিমা সুলতানা।

অনুষ্ঠানে গণিত ও ফলিত গণিত বিভাগের মোট ১৬ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক স্বর্ণপদক ও চেক প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ